গাজীপরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় হেলেনা আক্তার (২৪) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ হোসেন সোয়েটার্স কারখানার সামনে এ ঘটনা ঘটেছে। বেপরোয়া গতি কাভার্ডভ্যান চাপায় ওই নারীর মৃত্যু হয়।
নিহত হেলেনার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জের লামাপারকুল গ্রামে। তিনি ওই গ্রামের আজাদ রহমানের স্ত্রী। তারা মুলাইদ এলাকায় ভাড়া বাসায় থেকে পাশের সোয়েটার কারখানায় চাকরি করতেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলেনা আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাকে চাপায় দেয়। এ সময় তিনি গুরুতর আহত হলে লোকজন উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আজাদ রহমান জানান, দুপুরে কাজ শেষে পাশেই অন্য একটি বাসায় থাকা বোনের কাছে যেতে রওনা হন হেলেনা। পরে মুলাইদ তার কর্মস্থল হোসেন সোয়েটার্সের সামনেই গাড়ি চাপা পড়েন। পরে লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ঘাতক গাড়ি আটক করে পুলিশে দিয়েছে। স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাকে রংপুরের উপদেষ্টা বিবেচনা করুন: ড. ইউনূস
আড়াই বছর পর বাড়ি ফিরল জোড়া শিশু নুহা-নাবা