অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি যমুনায় প্রবেশ করেন। জামায়াতের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ সময় জায়ামাত আমিরের সঙ্গে ছিলেন দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
মতবিনিময় শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানান ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান।
এর আগে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃতে দলটির প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বৈঠকে তারা জাতীয় ঐক্যের আহ্বান জানান।
জেল থেকে ছাড়া পেয়ে অস্ত্র নিয়ে মহড়া, গ্রেপ্তার ৩
আ. লীগ নেতার হুমকিতে বাড়ি ছাড়া ব্যবসায়ী পরিবার