মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), সম্প্রতি পিএফইসি গ্লোবালের সাথে তার কর্মচারীদের পে-রোল ব্যাংকিং সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন এবং পিএফইসি গ্লোবালে সিইও মো. শহিদুল ইসলামকে, এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, ২৬ গুলশান এভিনিউ, গুলশান ১, ঢাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নথি বিনিময় করতে দেখা যায়। নভেম্বর ২৪, ২০২৪ তারিখে স্বাক্ষর অনুষ্ঠানটি ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি দ্বারা আয়োজিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব রিটেইল সেগমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি তাহসিন তাহের, হেড অব পে-রোল ব্যাংকিং, রশিদ আহমেদ বিন ওয়ালী, ইনচার্জ স্টুডেন্ট ব্যাংকিং মো. আরিফুর রহমান এবং পিএফইসি গ্লোবারের সিনিয়র কান্ট্রি ডিরেক্টার, ফারেহা বেগম এবং রিজিওনাল ম্যানেজার, মো. রিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ঢাকায় পা রাখলেন আতিফ আসলাম