ঢাকায় পা রাখলেন আতিফ আসলাম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে যোগ দিতে বাংলাদেশের এসেছেন পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি। আগামীকাল শুক্রবার রাতে আর্মি স্টেডিয়ামে গাইবেন তিনি।

আয়োজকেরা জানিয়েছেন, আগামীকাল রাত আটটার পর মঞ্চে উঠবেন এই তারকা। আতিফ ছাড়াও কনসার্টে গাইবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো গানে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে আতিফের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত