মামুন মাহমুদ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম

নারায়ণগঞ্জ-৪ লাকি সংসদীয় আসন উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন, সে দলই ক্ষসতায় আসে। তাই আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হলে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

দেশব্যাপী আওয়ামী লীগ ও তার দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ আরো বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কি করা হবে তা ৩১ দফায় স্পস্ট করে উল্লেখ রয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। দেশের সম্পদ লুটপাট করে কেউ বিদেশে পাচার করে বেগমপাড়া বানাতে পারবে না।

নারায়ণগঞ্জ সিটির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সঞ্চালনায় এ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা, মহানগর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত