বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, প্রশাসনকে বলতে চাই কোনো মিথ্যা মামলা দিয়ে জনগণকে বিএনপির মুখোমুখি দাঁড় করবেন না। মামলায় যারা সঠিক আসামি তাদের নাম দিবেন। বিএনপি জনগণের দল। মানুষের ভালবাসার দল। অনেক অপশক্তি ষড়যন্ত্র করছে বিএনপির অবস্থানকে নষ্ট করা জন্য।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে বুধন্তী ইউনিয়নের খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৬/১৭ বছর আমরা যেখানে কর্মসূচি দিয়ে এই বুধন্তী ইউনিয়নের নেতাকর্মীরা সকল পরিস্থিতি মোকাবেলা করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। বিগত ১৬ বছরের স্বৈরাচার আওয়ামী লীগ দেশ শাসন করেছে ঠিকই, কিন্তু তাদের পাশে গুটি কয়েক সুবিধাবাদী লোক ছাড়া কেউ ছিল না। বাংলাদেশে ইতিহাসে এই প্রথম আওয়ামী লীগের নেত্রী পালিয়েছে, সেই সাথে তাদের তিনশত এমপিও পালিয়ে গেছে। আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ে মধ্যে সংস্কার করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কতৃক ঘোষিত সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনমত গঠনের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়।
বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, বিএনপি নেতা আলী আজম, মনির হোসেন, ভিপি লিটন, মাঈনুল হক, নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাপ্পু, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, যুবদল নেতা আতিকুল হক জালাল, জসিম উদ্দিন, রাশেদুল হক, রাশেদ কবির আকন্দ, আজহার উদ্দিন চৌধুরী দিদার, সোহাগ মিয়া, মামুন মিয়া, যুবনেতা সাঈদ হাসান সানি, মোকারম হোসেন আদি, রাশেদ সওদাগর, কামরুল, মহিবুর রহমান ডিকন। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাজিদুর রহমান, রেদওয়ান হক শিশ, শাহাদত হোসেন হৃদয় প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাএদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
