লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। গতকাল শুক্রবার রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বৌদ্ধ যুব পরিষদের ৫৮তম বর্ষপূর্তি ও শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সুপ্রদীপ চাকমা আরও বলেন, আমাদের টিকে থাকতে হবে। দেশকে রূপান্তর করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। সাম্য ও মৈত্রীর প্রতীক হয়ে বিশে^ বাংলাদেশ যেন তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে, সেজন্য সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করি। এর আগে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। বিজ্ঞপ্তি
×
