জগন্নাথ হলের পাশে পড়েছিল নবজাতকের মরদেহ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশ থেকে আনুমানিক ১ দিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ নভেম্বর) বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ঢাবির জগন্নাথ হলের পাশের রাস্তায় নবজাতকটির মরদেহ পাওয়া যায়। লাশটি একটি ওড়না দিয়ে মোড়ানোর পর কাগজের কার্টুনে ভরে সেখানে ফেলে রাখা হয়েছিল। উদ্ধারের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশটি কে বা কারা সেখানে রেখে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত