সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (৩০ নভেম্বর) বিকালে সোনারগাঁয়ে বারদী বাজার মার্কাজ মসজিদ ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন সভাপতি মজিবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, ড. আজগর ইবনে আলী, জামায়াতে ইসলামী সোনারগাঁ উত্তর আমির মাওলনা ইসহাক মিয়া, ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা ইব্রাহীম আদেল, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী নাজমুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন বারদী ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসাইন বলেন, সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসের জায়গা হবে না। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি সোনারগাঁ গড়ে তোলার এবং ভবিষ্যতে জামায়াতে ইসলামের সাথে থাকার জন্য  আহ্বান জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত