ভারতে যাওয়ার সময় ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পিএম

বেনাপোল চেকপোস্ট দিয়ে ইসকনের ৫৪ ভক্তকে ভারতে প্রবেশের অনুমতি দেয়নি ইমিগ্রেশন পুলিশ। আজ রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ফেরত পাঠায়।

এর আগে গতকাল শনিবার ও আজ রবিবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন।

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য তারা বেনাপোলে এসেছিলেন। ভারতে যাওয়ার অনুমতি নেই বলে কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন পুলিশ তাদের ফেরত পাঠিয়েছেন।’

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ভারতে সন্দেহজনক ভ্রমণ মনে করে ইসকনের ৫৪ জন ভক্তকে অনুমতি দেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত