রামুতে যুবককে কুপিয়ে হত্যা 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম

কক্সবাজারের রামুতে আর্থিক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মো. শাহাবুদ্দীন মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. শাহাবুদ্দীন মিয়া কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।

ওসি জানান, শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল হক আকবরের মধ্যে আর্থিক লেনদেনের জের ধরে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় কুপিয়ে আহত শাহাবুদ্দীনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত