জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৫ রান। কিন্তু দিনটা যে বাংলাদেশের। শেষ ওভারে এলো ১৮ রান। ৬ রানের জয়ে অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
পাকিস্তানের মাটিতে হওয়া টি-টোয়েন্টি অন্ধ বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল সবমিলিয়ে চার দেশ। আগের তিন আসরের শিরোপাজয়ী ভারত আসেনি এবার বিশ্বকাপ খেলতে।
শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতেই সালমান এবং আরিফ যোগ করেন ১৭৭ রান। মোহাম্মদ সালমান ছিলেন বেশি আগ্রাসী, ৪৯ বলে করেছিলেন ৯৭ রান।
সালমানের আউটের পর অন্য ওপেনার আরিফ রানের চাকা সচল রাখেন। ৫৬ বলে করেন ৮১ রান। ২০ ওভারে বাংলাদেশ তোলে ২৪৪ রান।
আগামী ৩ ডিসেম্বর ফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের অন্য সেমিফাইনালে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ১০ উইকেটের সহজ জয় পায় নেপালের বিপক্ষে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির ‘সমঝোতা ফর্মুলা’
সাকিব দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই : বিসিবি প্রেসিডেন্ট