উত্তরা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে আমিনুল হকের মতবিনিময় 

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ এএম

গণমাধ্যমকর্মীদের সংগঠন উত্তরা প্রেস ক্লাবের সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ইস্টার্ন হাউজিং আমিনুল হকের নিজ বাসভবন কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এ সময় উত্তরা প্রেসক্লাবের সভাপতি বলেন, বিগত সময় সঠিক সংবাদ পরিবেশন করেও অনেক গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছে। আমরা বলব বর্তমানে যেন এর পুনরাবৃত্তি না ঘটে। 

সাধারণ সম্পাদক মানিক খাঁন বলেন, অনেক বিএনপির নাম পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। 

মতবিনিময় আমিনুল হক বলেন, আপনারা বিএনপির বিভিন্ন বিষয় সঠিক তথ্য তুলে ধরবেন। বর্তমানে ক্রান্তিকাল সময় যাচ্ছে। এ সময় আপনাদের ভূমিকা সবচেয়ে জরুরি। দেশের বিষয় নিয়ে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে হবে। আপনাদের এতটুকু আশ্বাস দিতে পারি, কেউ কোনো অন্যায় করে পার পাবে না। এবং আমাকে দিয়ে কেউ অন্যায় কাজ করাতে পারবেন না। তবে ভালো কাজে সবাই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন। 

তিনি আরও বলেন, আমারও কিছু ভুল হতে পারে, তা আপনারা বলে দেবেন। আপনাদের সবাইকে নিয়েই একসাথে কাজ করতে চাই। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা মো. রাসেল খান, মানবকণ্ঠ; মো. আশরাফ হোসেন ঢালী, দেশ রূপান্তর; জাবেদ আল মামুন, খোলা কাগজ। এছাড়া আরো ছিলেন সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন বাবলু, গ্লোবাল টেলিভিশন; যুগ্ম সাধারণ আব্দুল আহাদ, এস এ টিভি; সাংগঠনিক সম্পাদক স্বপন রানা, মানবকণ্ঠ; অর্থ সম্পাদক এইচ এম মাহ্‌মুদ হাসান, দৈনিক সকালের সময়; দপ্তর সম্পাদক চপল সরদার, দৈনিক বাংলাদেশ সমাচার; তথ্য ও প্রযুক্তি সম্পাদক তরিক শিবলী, রূপালী বাংলাদেশ; প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর রুবেল, ঢাকা টাইমস ও দৈনিক আমার বাংলার আলী হোসেনসহ অন্যান্য সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত