দুজনেরই বয়স হয়ে গেছে, ইউরোপিয়ান ফুটবলে তাদের আর দেখা যায় না। লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে। তবু ফুটবলারদের ভোটে ফিফাপ্রোর বিশ্ব একাদশে জায়গা হলো দুজনেরই। যদিও এসব একাদশে ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলারদের দাপটই বেশি থাকে।
ফিফাপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশ নির্বাচন করা হয় ফুটবলারদের ভোটে। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ বার একাদশে জায়গা পেয়েছেন মেসি। আর রোনালদো জায়গা পেয়েছেন ১৫ বার। তবে ২০০৭ সাল থেকে মেসি প্রতিবারই এই একাদশে জায়গা পেয়েছেন। এবারের ২৬ জনের তালিকায় ইউরোপের বাইরে থেকে আছেন কেবল এই দুজন, যারা নিজেদের সেরা সময় পেছনে ফেলে এসেছেন।
এই তালিকায় জায়গা পাওয়া ১১ জনই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়। আর কোনো লিগ থেকে এত খেলোয়াড়ের জায়গা হয়নি। এই ১১ জনের মধ্যে আবার ম্যানচেস্টার সিটিরই আছে ৭ জন- এদেরসন, রুবেন দিয়াজ, কাইল ওয়াকার, রদ্রি, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন ও আর্লিং হলান্ড। তবে বিস্ময়কর হলেও সত্য যে, বর্ষসেরার তালিকায় নেই লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর নাম।
ফিফপ্রোর বর্ষসেরা একাদশ:
ডিফেন্ডার: দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।
মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদরিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে।
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিশ্চিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস, জুনিয়র, লামিনে ইয়ামাল।
সন্দেহ দূর করতে অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব
গ্যালারিতে বসে দলের পরাজয় দেখলেন রোনালদো
অগোছালো নাহিদ যেভাবে হয়ে উঠলেন গতির রাজা