এবারের ২৬তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। সেই সিলেটের ক্রিকেটার অমিত হাসান জিতে নিলেন টুর্নামেন্টসেরার পুরস্কার। বড় ইনিংস খেলতে পছন্দ করা অমিত এনসিএলের পুরো আসরজুড়েই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। নজর কেড়েছেন ক্রিকেট-কর্তাদেরও।
আজ মঙ্গলবার শেষ হওয়া জাতীয় লিগে মোট ১২ ইনিংস ব্যাট করে ৭৮৫ রান করেছেন অমিত হাসান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার ব্যাটিং গড় দুর্দান্ত- ৭৮.৫০, স্ট্রাইকরেট ৪৯.৭৫। তিন অংকের স্কোর দুটি, ফিফটি পাঁচটি। অমিতের স্কোরগুলো ছিল যথাক্রমে- ২৮, ৬১, ২৭, ৪৩, ৫৭, ৩৭*, ২১৩, ১০১, ৫৬, ৩৮*, ৫৩, ৭১। এর মাঝে খুলনা বিভাগের বিপক্ষে খেলেছিলেন ২১৩ রানের দুর্দান্ত ইনিংস।
এনামুল হক বিজয়দের বিপক্ষে চতুর্থ রাউন্ডের সেই ম্যাচে ডাবল সেঞ্চুরির করতে তিনি খেলেছিলেন ৪৫৫ বল, সময় নিয়েছিলেন ৬৩৮ মিনিট। পরের রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। পুরো টুর্নামেন্টে তিনি ১৫৭৮টি বল খেলেছেন। ৮২টি বাউন্ডারির বিপরীতে ছক্কা মেরেছেন মাত্র একটি। নিখাদ টেস্ট ব্যাটার বলতে যা বোঝায়, ২৩ বছর বয়সী অমিত যেন সেভাবেই নিজেকে গড়ে তুলছেন।
জাতীয় লিগের সেরা ১০ ব্যাটার
ব্যাটার দল ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০ ৫০
অমিত হাসান সিলেট ৭ ১২ ৭৮৫ ২১৩ ৭৮.৫০ ২ ৫
এনামুল বিজয় খুলনা ৭ ১১ ৫৯৬ ১২৫ ৫৪.১৮ ১ ৫
ইফতেখার হোসেন বরিশাল ৭ ১৩ ৫৬৩ ১১৬ ৪৩.৩১ ১ ৩
অমিত মজুমদার খুলনা ৭ ১১ ৫৪৮ ১৪৫ ৬০.৮৯ ১ ৪
সাব্বির হাসান রাজশাহী ৭ ১৪ ৫৩৮ ১৫০ ৩৮.৪৩ ২ ২
মার্শাল আইয়ুব ঢাকা মেট্রো ৭ ১৩ ৫২৫ ১৫২ ৪৩.৭৫ ২ ১
নাঈম শেখ ঢাকা মেট্রো ৬ ১১ ৪৭১ ১৮০ ৪২.৮২ ১ ১
পারভেজ ইমন চট্টগ্রাম ৬ ১২ ৪৬৬ ১০৭ ৪২.৩৬ ১ ১
পিনাক ঘোষ সিলেট ৭ ১২ ৪৫৬ ৯৯ ৪১.৪৫ ০ ৪
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো
সন্দেহ দূর করতে অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব