আজ ৪ ডিসেম্বর। ফুলছড়ি-সাঘাটা হানাদার মুক্ত দিবস। এই দিনে গাইবান্ধা জেলার প্রথম হানাদারমুক্ত উপজেলা ফুলছড়ি ও সাঘাটা। ১৯৭১ সালে এই দিনে এ দুই উপজেলাকে মুক্ত করতে পাঁচ বীর মুক্তিযোদ্ধা ও দুই জন বেসামরিক ব্যক্তি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদত বরণ করেন। এ যুদ্ধে ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়।
৭১’ এর মুক্তিযুদ্ধে বিজয়ের উষালগ্নে পাকিস্তানি বাহিনী বাংলায় ‘পোড়ামাটি নীতি’ বাস্তবায়নের জন্য জ্বালাও-পোড়াওসহ ধ্বংসযজ্ঞ চরম সীমায় উপনিত হয়েছিল। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মাটি ও মানুষকে দখলদারদের অত্যাচার থেকে মুক্ত করতে সম্মুখযুদ্ধ শুরু হয়। সে সময় ১১ নম্বর সেক্টরের অধীনে মুক্তিবাহিনীর একটি বিশাল দল ফুলছড়িতে আসেন। তারা রাতে উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে গলনার চরে অবস্থান করেন।
পরিকল্পনা মোতাবেক ৩ ডিসেম্বর রাতে চারটি দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন মুক্তিবাহিনী।
৪ ডিসেম্বর ভোরে ফুলছড়ি ও সাঘাটার তিস্তামুখঘাট রেলওয়ে ফেরিঘাটে অবস্থিত পাকিস্তান সেনাদের শিবিরে আক্রমণে করে মুক্তিবাহিনী। মুক্তিযোদ্ধাদের দিনব্যাপী গেরিলা যুদ্ধের পর সন্ধ্যার দিকে পাকিস্তানের সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। পরে লোহমর্ষক যুদ্ধে পাকিস্তান বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। এসময় মুক্তিযোদ্ধারা (ফুলছড়ি পুলিশ স্টেশন) এর অস্ত্রাগারের অস্ত্র ও গোলাবারুদ নিজেদের নিয়ন্ত্রণে নেন।
ওই সম্মুখযুদ্ধে আফজাল হোসেন, জাহেদুর রহমান বাদল, কবেদ আলী, ওসমান গণি ও আব্দুল সোবহান পাঁচ বীর সন্তান শাহাদত বরণ করেন।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজহার আলী বলেন, ‘যুদ্ধ শেষে জাতির সূর্য সন্তানের মরদেহ সাঘাটার সেগুনা ইউনিয়নের যথামর্যাদায় দাফন করা হয়। দেশ স্বাধীন হলে ৫ বীর শহীদের সম্মানার্থে ইউনিয়নের নাম পরিবর্তন করে মুক্তিনগর ইউনিয়ন রাখা হয়। মুক্তিনগর ইউনিয়ন বতর্মানে সাঘাটা উপজেলার অর্ন্তভুক্ত।’
এ উপজেলায় শহীদদের সম্মানে তাদের কবরের পাশে স্মৃতিসৌধ ও মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণ করা হয়েছে। প্রতি বছরই মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দিবসটি উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসন ও সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিনগরের ধনারুহা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।
বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা: দুলু
সব রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক, লক্ষ্য জাতীয় ঐক্য
বিদায়বেলায় ভারতকে ১১৭ কোটি ডলারের অস্ত্র দিলেন জো বাইডেন