খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এরপর ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’, ‘বেপরোয়া’, ‘নোলক’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেন। এবার তার ক্যারিয়ারে যুক্ত হলো ‘তছনছ’ শিরোনামের সিনেমা।
কমল সরকারের চিত্রনাট্যে সিনেমাটির মহরত আজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এর ফার্স্ট লুকও প্রকাশ করেছে মুন্না খানের প্রযোজনা হাউজ। জনপ্রিয় নির্মাতা বদিউল আলম খোকনের পরিচালনায় এই সিনেমায় ববির বিপরীতে অভিনয় করছেন মুন্না খান।
এ প্রসঙ্গে মুন্না খান বলেন, “মহরতের মাধ্যমে আমরা অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেব। এবারো গত সিনেমার অভিনয়শিল্পীরাই থাকবেন। তবে নতুন করেও কিছু শিল্পী যুক্ত হবেন। আগামী ঈদুল আজহায় মুক্তির টার্গেট নিয়ে ফেব্রুয়ারিতে ক্যামেরা ওপেন করব।”
মুন্না খান ও ববি ছাড়াও ‘তছনছ’ সিনেমায় অভিনয় করবেন দীপা খন্দকার, মিশা সওদাগর, জয় রাজ, বড়দা মিঠু, জাহিদ ইসলাম প্রমুখ।
মাথা নিচু করে থাকা প্রজন্মকে নিয়ে নাটক!