সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে তিতাস। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জোবিঅ-আশুলিয়ার এর আওতাধীন বাগবাড়ি, কাশিমপুর ও গাজীপুর এলাকায় অবৈধভাবে সংযোগ দেওয়া গ্যস লাইন উচ্ছেদের জন্য এই অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানের সময় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে বাসাবাড়িতে সংযোগকৃত সাতশো অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। একই সাথে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত চুলা ও নিম্নমানের রাইজার জব্দ এবং ৬০০ মিটার নিম্নমানের পাইপ অপসারণ করা হয়।
আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (জোবিঅ আশুলিয়া) উপ মহাব্যবস্থাপক প্রকৗশলী আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী মো. আসোয়াত হোসেন, সহকারী প্রকৌশলী মো. সুমন আলী প্রমুখ।
এ ছাড়া অভিযান চলাকালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।
আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (জোবিঅ আশুলিয়া) এর উপ মহাব্যবস্থাপক প্রকৗশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, আমরা আজ ৫টি পয়েন্টে ৩ কিলোমিটার জুড়ে অবৈধভাবে দেওয়া ৭০০ বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। ভবিষ্যতেও অবৈধ সংযোগের সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি কে এই চন্দন দাস?
পরাজিত শক্তির পুনরুত্থান যেন না ঘটে: তারেক রহমান