মানিকগঞ্জের সিংগাইরে টমেটো ক্ষেতে থেকে অজ্ঞাতপরিচয় (৪৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গলাকাটা ব্রিজের উত্তর পাশে জনৈক মানিকের টমেটো ক্ষেত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
সিংগাইর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, ওই ব্যক্তি বিভিন্ন সময়ে রাস্তায় অটোরিকশা চালাতেন। তাদের ধারণা, দুর্বৃত্তরা চালককে হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে। তবে মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক বয়স ৪৮ বছর। তার পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল। ওই ব্যক্তির কোমর থেকে অটোরিকশার চাবি, শার্টের পকেট থেকে বাটন মোবাইল ও একটি টর্চ লাইটসহ কিছু টাকা উদ্ধার করা হয়েছে।
সিংগাইর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য এখনো কিছুই বুঝতে পারছি না।’
ভারতের পদদলিতের ঘটনা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি