মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক ১০০ মার্কিন কূটনীতিক ও গোয়েন্দা। তুলসী গ্যাবার্টকে নিয়ে মার্কিন সিনেটে রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের আহ্বানও জানিয়েছেন তারা। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তুলসী গ্যাবার্ডের অভিজ্ঞতার ঘাটতি, তার বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মতো স্বৈরশাসকদের প্রতি ‘সহানুভূতি’ থাকার অভিযোগ এবং অন্যান্য উদ্বেগের প্রেক্ষাপটে ওই কূটনীতিক ও কর্মকর্তারা এ বৈঠকের আহ্বান জানান।
চিঠিতে তুলসীর ব্যাপারে অসন্তোষ জানিয়ে তারা বলেন, সাবেক এই প্রেসিডেন্ট প্রার্থী ও হাওয়াইয়ের প্রতিনিধি পরিষদ সদস্যের গোয়েন্দা খাতে অভিজ্ঞতার অভাব রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর সামরিক অভিযান শুরু করা নিয়ে প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বগুলো তিনি ধারণ করেন। এ ছাড়া ২০১৭ সালে দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সঙ্গে বৈঠক করার পর নিজেকে রুশ ও সিরীয় কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট করে রেখেছেন তিনি।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান, ন্যাটোর সাবেক উপমহাসচিব রোজ গটেমোলার, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্থনি লেক। আছেন বেশ কয়েকজন সাবেক রাষ্ট্রদূত, গোয়েন্দা ও সামরিক কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোসংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বর্তমান সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার (ডেমোক্রেটিক দলের নেতা) এবং আগামী সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে (রিপাবলিকান পার্টির নেতা) সম্বোধন করে এ চিঠি লেখা হয়েছে।
আমরা খুব বিলম্বে নির্বাচনের পক্ষে না: গোলাম পরওয়ার
পতিত ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার কোনও সুযোগ নেই: সাইফুল হক