নরসিংদীর মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চালাকচর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ. মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন ও আকাশ। আহতদের মধ্যে ছাত্রদল নেতা ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার বেলা এগারটার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে.কর্ণেল জয়নুল আবেদীন তার নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার চালাকচর বাজারে গণসংযোগ করার জন্য যায়। এ সময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা বাধা দেয়। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে জয়নুল আবেদীনের গাড়িসহ অন্তত ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল কোনো কিছু জানেন না বলে জানান। এ বিষয়ে কেউ তাকে জানায়নি।
ঘটনার বিষয়ে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে.কর্ণেল জয়নুল আবেদীন জানান, চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগে কিছু উশৃঙ্খল যুবক আমার নেতা কর্মীদের ওপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাঙচুর করা হয় এবং ৫জন নেতাকর্মী আহত হন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, সংঘর্ষের বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
ভারত-বাংলাদেশের সম্পর্ক টিকে আছে বিশ্বাস এবং শ্রদ্ধায়: প্রণয় ভার্মা
কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ৩
‘আন্তর্জাতিক গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে’