বলিউডে যতই বড় তারকাদের নিয়ে সিনেমা তৈরি হোক না কেন, শাহরুখ, সালমান ও আমির একসঙ্গে জুটি বাঁধবেন, এর থেকে বড় সুখবর ভক্তদের কাছে আর কিছুই হতে পারে না। শুধু দেশে নয়, সারা বিশ্বে তিন খানের প্রচুর ফ্যান-ফলোয়ার রয়েছেন। তিনজনেই তিন দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন। কিন্তু একটা আকাঙ্ক্ষা আজও সকলের মনে। একই ছবিতে তিন খানের অভিনয় একসঙ্গে দেখতে পাওয়া।
এ বার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এই ব্যাপারে চমকপ্রদ একটি তথ্য দিলেন। তিনি জানান, শাহরুখ, সালমান এবং তার মধ্যে একটি চুক্তি হয়েছে। তাতে তারা তিনজনই একটি ছবিতে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে আমির জানান, শাহরুখ ও সালমনের সঙ্গে তিনি একটি ছবিতে একসঙ্গে কাজ করার কথা বলেন। আমিরের মতে, শাহরুখ এবং সালমান এবং আমি , একসঙ্গে একটা ছবিতে অভিনয় না করলে ব্যাপারটা খুব অপূর্ন দেখায়।
আমির আরও বলেন, ‘আমার মনে হয় সালমন এবং শাহরুখ দু’জনেই এই বিষয়ে একমত। তারাও মনে করেন আমাদের একসঙ্গে একটি ছবি করা উচিত। আশা করছি শীঘ্রই সেটা হবে। তবে এখনও ঠিকঠাক গল্প পাওয়া যায়নি। তাই আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। তবে আমরা তিনজনই ভীষণ উত্তেজিত বিষয়টা নিয়ে।’
এই প্রথম নয়, এর আগেও শাহরুখ ও সালমানের সঙ্গে ছবি নিয়ে কথা বলেছেন আমির। এর আগে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ আমির এক দর্শকের প্রশ্নের উত্তরে বলেন, শাহরুখ ও সালমানের সঙ্গে তিনি একটি সিনেমায় অভিনয় করতে চান।
হুমকির মুখে মুম্বাই ছেড়ে দুবাইয়ে সালমান