শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন গবেষক আরমিন হোসেন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পিএম

শেরপুর জেলা পর্যায়ে এ বছর শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন ফোকলোর গবেষক আরমিন হোসেন। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা পান গবেষক আরমিন। মোট পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসীম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী প্রমুখ।

সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত আরমিন বলেন, এই সম্মাননা আমার কাছে নিঃসন্দেহে পরিশ্রমের স্বীকৃতি। আমি বেশ আনন্দিত ও অনুপ্রাণিত। গবেষণার প্রতি দায়িত্বটা আরো বেড়ে গেল। আমি মনে করি, ইতিবাচক ভাবনা জীবনকে অনেকটাই সহজ করে দেয়। যারা আমাকে সম্মান করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।

আরমিন বাংলা একাডেমির রিসার্চ ফেলো হিসেবে গবেষণা করেছেন। বর্তমানে তিনি মেট্রোপলিটন কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। আন্তর্জাতিক জার্নালে তার ৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত