এশিয়া কাপ জয়ী যুবারা ফিরেছে দেশে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ এএম

এশিয়া কাপ জয়ের পর সোমবার মধ্য রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদেরকে বরণ করে নেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক আকরাম খান, নাজমুল আবেদীন ফাহিম, ইফতেখার মিঠু ও ফাহিম সিনহা।  খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন তারা। 

বিসিবি অবশ্য এখনই কোনো সংবর্ধনার আয়োজনে যাচ্ছে না। তাদের অপেক্ষা ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরাত বিসিভি সভাপতি ফারুক আহমেদের।  তিনি ফিরলে এটি আয়োজন করা হবে। এমনিতে আজ অনাড়ম্বরভাবে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বিসিবি। 

বিমানবন্দরে কেকে কেটে যুব ক্রিকেটারদের বরণ করে নেয় বিসিবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

শনিবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়াবারের মতো এশিয়ান যুব ক্রিকেটের শিরোপা জেতে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে তোপে পোড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ইকবাল হোসেন, ইমন-আল ফাহাদদের দুর্দান্ত বোলিংয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত