রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া-তারেক রহমান

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ বুধবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতের চিঠি গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। ‘রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র’ হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত