৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
এ বিসিএসের অনলাইন আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু এবং ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৯ ডিসেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করে।
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোনও রাষ্ট্রে নেই