‘শেখ হাসিনা ভারতে বসে বুদ্ধিজীবী হত্যার আরেকটি নীল নকশা করছেন’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

ভারতে বসে বুদ্ধিজীবী হত্যার আরেকটি নীল নকশা করছেন শেখ হাসিনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে পাকিস্তানি স্বৈরাচার বাহিনী বাংলাদেশকে মেধা শূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৪ ডিসেম্বর রাতের আধারে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে বধ্যভূমিতে হত্যা করা হয়। যারা হত্যা করেছিল তাদের বিচার করা দরকার। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবী দিবসে রাজবাড়ী বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এসব কথা বলেন জেলা বিনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।

লিয়াকত আলী বাবু বলেন, ‘বাংলাদেশে স্বাধীন হতে যাচ্ছিল। তার কিছু আগে পাকিস্তানি স্বৈরাচার বাহিনী তাদের দোসর বাহিনী নিয়ে বাংলাদেশে যত বুদ্ধিজীবী ছিল বিশেষ করে ঢাকা কেন্দ্রীক সমস্ত বুদ্ধিজীবীকে পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যা করে। এটা ছিল ইতিহাসের একটি জঘন্য ইতিহাস। যারা এই দেশটাকে উত্তাল করতে চায়। এই দেশটাকে অশান্তিতে পরিপূর্ণ করতে চায়। এই দেশটাকে বিশৃঙ্খলা করতে চায়। তার পরিকল্পনা অনুযায়ী বুদ্ধিজীবীদের হত্যা করছে।’  

তিনি বলেন, ‘৫ আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। আমরা দেশে আর কোনো সৈরাচার দেখতে চাই না। কারণ যারা মুক্তিযুদ্ধ নিয়ে বড় বড় কথা বলেছিল তারা বুদ্ধিজীবী হত্যা বিচার করেনি। তারা নিজেদের বিচার নিয়ে ব্যস্ত ছিল। আমরা বুদ্ধিজীবী হত্যার বিচার চাই। ভারতে বসে থেকে শেখ হাসিনা গভীর ষড়যন্ত্র ও নীল ষড়যন্ত্র করছে। একটি দেশকে ধ্বংস করার জন্য যে যে ষড়যন্ত্র করার দরকার তিনি তা করবেন। কারণ ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজের ক্ষমতায় বহাল থাকার জন্য শেখ হাসিনা দুই এক লাখ মানুষকে হত্যা করবে তাতে তার বুক কাপপে না।’ 

এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ দলের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত