মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর দুটি দল মহান বিজয় দিবস উপলক্ষে দুই দেশ সফর করছে। রোববার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১৭ সদস্যের একটি দল ভারত সফরে গেছে। অন্যদিকে রোববার বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি দল বাংলাদেশ সফরে এসেছে। এসময় দুই দলেই সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, সাবেক কর্মকর্তা ও তাদের অনেকের স্ত্রীরা রয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমান বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্বে আছেন । কর্মরত আরেকজন সেনা কর্মকর্তা হলেন- মেজর মো. বদরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা ফেরদৌস।
অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে ভারত সফরে গেছেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী আয়েশা ইয়াসমিন, কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির ও তার স্ত্রী খালেদা মরিয়ম, মেজর (অব.) মোহাম্মদ আলী আশরাফ ও তার স্ত্রী আনোয়ারা বেগম, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম চৌধুরী ও তার স্ত্রী রোকেয়া রহমান, মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার ও তার স্ত্রী আসমা ইয়াসমিন, মেজর (অব.) এ বি এম নুরুল আলম ও তার স্ত্রী ফেরদৌসি বেগম এবং কমোডর (অব.) আব্দুল ওয়াহেদ চৌধুরী ও তার স্ত্রী সাবেরা ওয়াহেদ চৌধুরী।
প্রতিনিধিদলটি ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘বিজয় দিবস–২০২৪’ উদ্যাপন উপলক্ষে ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ভারত সফর করবে।
অন্যদিকে বাংলাদেশে মহান বিজয় দিবস–২০২৪–এর অনুষ্ঠানে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পি পি সিংয়ের নেতৃত্বে ১৭ সদস্যের একটি দল ১৫ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন।
প্রতিনিধিদলে কর্মরত আরেকজন সামরিক কর্মকর্তা হলেন ক্যাপ্টেন সঙ্গীতা মল।
ভারতীয় বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- কর্নেল (অব.) বনি সিং, কর্নেল (অব.) হরিশ চন্দ্র শাহ ও তার স্ত্রী শীলা শাহ, কর্নেল (অব.) শিব ওম রানা ও তার স্ত্রী এলা রানা, কর্নেল (অব.) মানিক চন্দ্র সাহা ও তার স্ত্রী সুদক্ষিণা সাহা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) অনুপ কুমার ও তার স্ত্রী সুমতি কুমার, লেফটেন্যান্ট কর্নেল (অব.) তেজিন্দার সিং ও তার স্ত্রী রামিন্দার সিং, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এম সিদ্দিক ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিক এবং ক্যাপ্টেন (অব.) সতীশ ভাটিয়া।
প্রতিবছর বিজয় দিবসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশ ও ভারতের সামরিক কর্মকর্তারা দুই দেশ সফর করেন। এর মাধ্যমে তারা একে অপরের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পান।
মা তোর বদনখানি মলিন হলে
মহান বিজয় দিবস আজ