চলে গেলেন উপমহাদেশের অন্যতম তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের অগ্রগণ্য এই মহান শিল্পীর প্রয়াণ সঙ্গীতের একটি যুগের সমাপ্তি ঘটাল, যা শুধু ভারতীয় সঙ্গীত জগতেই নয়, বিশ্বের সব শ্রোতাদের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
এদিকে ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে শোকে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ভক্ত অনুরাগী থেকে শুরু করে তারকাদের শোকবার্তা দেখা যাচ্ছে একের পর এক। জাকির হোসেনের মৃত্যুতে শোক জানিয়ে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন লিখেছেন, অত্যন্ত দুঃখের দিন।
অভিনেতা ফারহান আখতার লিখেছেন, আমাদের সময়ের অন্যতম সেরা শিল্পী আর নেই। আপনি আপনার সংগীতসৃষ্টি এবং মানবতার মাধ্যমে এই ধরাধামে যে আনন্দ এনেছেন তার জন্য ধন্যবাদ জাকির ভাই।
দক্ষিণের সুপারস্টার কমল হাসান লিখলেন, জাকির ভাই! বড্ড তাড়াতাড়ি চলে গেলে। তবুও তুমি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।
কিংবদন্তীর প্রয়াণে ভগ্নহৃদয়ে শোকপ্রকাশ করেন কারিনা কাপুর খান। স্মৃতির সরণিতে হেঁটে বাবা রনধীর কাপুর এবং জাকির হোসেনের সঙ্গে তার ছবি পোস্ট করেছেন। শোকপ্রকাশ করেছেন মালাইকা অরোরাও। তিনি লেখেন, জাকির সাহেবের চলে যাওয়া ভারত তথা গোটা বিশ্বের সঙ্গীতজগতের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকবার্তা প্রকাশ করেছেন রীতেশ দেশমুখ। ওস্তাদের উদ্দেশে অভিনেতা লেখেন, স্যার, আপনার সঙ্গীত আমাদের জন্য মূল্যবান উপহার। যা কিনা আগামী প্রজন্মকেও অনুপরাণিত করবে। আপনার লিগ্যালি চিরকাল বেঁচে থাকবে।
জাকির হোসেনের ছবি পোস্ট করে শোক জানিয়েছেন রণবীর সিং। তিনি লিখেন, জাকির হুসেনের সাহেবের প্রয়াণের খবরে খুব কষ্ট হচ্ছে। উনি প্রকৃত অর্থেই আমাদের দেশের সঙ্গীতজগতের মহীরুহ। ওম শান্তি।
গতকাল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। দুই সপ্তাহ আগে হার্টের ও ফুসফুসের সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা খুব একটা আশাবাদী ছিলেন না। ৭৩ বছর বয়সী এই শিল্পী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। যে কারণে তার আসন্ন কয়েকটি অনুষ্ঠানও বাতিল করা হয়েছিল।
পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ
বিজয় দিবস নিয়ে যা বললেন তারকারা