কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজয়স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন।
আহতদের একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ৪ জন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের বিজয় স্তম্ভে প্রথমে ফুল দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তফা গ্রুপ। এরপরে বহিষ্কৃত সাধারণ সম্পাদক শাহিন শিকদারের লোকজন ফুল দিতে গেলে মোস্তফা গ্রুপের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এরই জেরে সকাল ১০টার দিকে শাহিন শিকদারের পক্ষের দলীয় কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৯ জন নেতাকর্মী আহত হয়। পরে মোস্তফা গ্রুপের সমর্থকরা শাহীন গ্রুপের উপজেলা অফিসের সাইনবোর্ড নামিয়ে তালা লাগিয়ে দেয়।
পরে বিকেলে ৪টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা শহরের সাদ্দাম মোড়ে শাহিন শিকদারের বাড়িতে ভাঙচুর করে বিপক্ষ গ্রুপের লোকজন। এ সময় ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। আহত হয় ৩ জন।
কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ মোতায়ন আছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
রাজশাহীর বিভিন্ন সরকারি স্থাপনায় ‘জয় বাংলা' স্লোগান লিখন
২ দিনের রিমান্ডে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা 