ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের খানবাড়ি বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় জসিম হাওলাদার (৪১) নামক এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও আহত হন নিহতের ছেলে। এ ঘটনায় বাস চালক ও হেলপার পালিয়ে গেলেও শ্যামলী পরিবহন নামক ঘাতক বাসটি আটক করা হয়েছে। 

পদ্মা সেতু (উত্তর) থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফরিদপুরগামী শ্যামলী পরিবহনের ধাক্কায় জসিম হাওলাদার নামক পথচারী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সাথে থাকা ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ড্রাইভার ও হেলপার পালিয়েছে। তবে আমরা পরিবহনটিকে আটক করেছি। সে সাথে নিহত জসিম হাওলাদারের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত