১৭ বছর ধরে ফিফার বর্ষসেরা একাদশে থাকাটা যেন এক অলিখিত নিয়ম বানিয়ে ফেলেছিলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। সব মহান যাত্রারই একটা সময় শেষ আসে। এবার দেখা গেল তাই। ফিফা বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে; অথচ সেখানে জায়গা হয়নি মেসির।
২০০৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর পর এবার ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে জায়গা হয়নি রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর। ২০০৬ সালের পর এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নেই আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। এর আগে ১৫ বার এতে ছিলেন রোনালদো।
অবশ্য মেসি ও রোনালদো ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়েই শিরোনাম হয়েছিলেন সপ্তাহখানেক আগে। ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু এ দুজনই জায়গা করে নিতে পেরেছিলেন সংক্ষিপ্ত তালিকায়।
মঙ্গলবার রাতে প্রকাশিত পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ফুটবলারদের আধিপত্য। চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের ৬ জন ও টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির খেলোয়াড় আছেন ৪ জন। একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়টি লিভারপুলের ডাচ তারকা ভার্জিল ফন ডাইক।
ফিফপ্রো বর্ষসেরা পুরুষ দল :
এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিন ইয়ামাল, আর্লিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়র।
৫৬ ডট খেলা বাংলাদেশের রান ৭ উইকেটে ১৩০
ভিনি জুনিয়র ফিফা দ্য বেস্ট, মেসি ষষ্ঠ