মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজুকে অপসারণের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৮ ডিসেম্বর) হাইকোর্টের ডিভিশনের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচাপতি রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
জারিকৃত আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দাখিল করলে ওই মামলা শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন এবং জারিকৃত আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী নুরুল ইসলাম মুকুল এ রিট দায়ের করেন। শুনানি হয় বুধবার (১৮ ডিসেম্বর) সকালে। যার নম্বর ছিল ১৪।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু।
সাটুরিয়া উপজেলা চেয়ারম্যানের পক্ষে জারিকৃত আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দাখিল করে আইনজীবী নুরুল ইসলাম মুকুল বলেন, ‘বুধবার সকালে শুনানি শেষে মহামান্য হাইকোর্ট রুল জারি করেন এবং সাটুরিয়া উপজেলা চেয়ারম্যানকে অপসারণের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেন।’
তিনি আরও বলেন, এ রায়ের পূর্ণাঙ্গ কপি দ্রুত সাটুরিয়া উপজেলায় এবং স্থানীয় মন্ত্রণালয় পাঠালে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে পুনরায় স্বপদে ফেরার প্রঙ্গাপণ জারি করলে, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু কাজ শুরু করতে পারবেন।
এ ব্যাপারে শাজাহান আলী সাজু বলেন, আল্লাহর ইচ্ছায় সর্বস্তরের মানুষের ভোটে উপজেলা চেয়ারম্যান নিযুক্ত হই। আল্লাহর ইচ্ছায় অপসরাণ হই। এখন তিনি চাইলে পুনরায় মানুষের সেবা করতে পারব।
এর আগে, গত ১৮ আগস্ট নির্বাহী আদেশে দেশের সব (৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে পৃথক পৃথক আদেশ জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ।
সংকীর্ণ রাস্তা দিয়ে ঢুকতে পারছে না পানিবাহী গাড়ি
ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৪
প্রথমবার রুপোলি পর্দায় শাহিদ-তৃপ্তি জুটি