কড়াইল বস্তিতে আগুন

সংকীর্ণ রাস্তা দিয়ে ঢুকতে পারছে না পানিবাহী গাড়ি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটই পৌঁছেছে। তবে বস্তির ভেতরে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় পানিবাহী গাড়িগুলো ঢুকতে অসুবিধা হচ্ছে। আগুনটি গুলশান লেকের পাশে।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ওই বস্তির বউবাজার নামক স্থানে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত