ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

ভারত থেকে ২৭৪ কোটি ২০ হাজার টাকা মূল্যে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের ক্রয়মূল্য ধরা হয়েছে ৫৪ টাকা ৮০ পয়সা।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৪-এর আওতায় ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে সরকার।

প্রতি টন ৪৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার হিসেবে এ চাল কিনতে ২ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫০০ ডলার ব্যয় হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৭৪ কোটি ২০ হাজার টাকা। প্রতি কেজি চালের ক্রয়মূল্য ৫৪ টাকা ৮০ পয়সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত