ভোলায় একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কোড়ালিয়া গ্রামের বাসিন্দা আলমগীর মাতব্বর (৬০) ও তার ছেলে মো. রিয়াদ হোসেন (৩৫)।
কোস্টগার্ড জানায়, আটক বাবা-ছেলে স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করত। এ ছাড়াও তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, এলাকায় ত্রাসের রাজত্ব করাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড তাদেরকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মোদির স্ট্যাটাসের জবাবে জেএন দীক্ষিতের লেখা তুলে ধরল বাংলাদেশ