বিমানবন্দরে নেমেই উপদেষ্টার মৃত্যু সংবাদ, হাসপাতালে ছুটলেন ড. ইউনূস

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর খবরে বিমান বন্দরেনেমেই সোজা হাসপাতালে ছুটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে যান ড. ইউনূস। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে ফিরে গেছেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস মিশরের কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে যোগদান শেষে সন্ধ্যায় দেশে ফেরেন। এরপর বিমানবন্দর থেকে সরাসরি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত