নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার জোনাইল শিমুলতলা এলাকার কাছেদ মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে।
আলিজা খাতুন সময় টিভির স্টাফ রিপোর্টার আলতাফ হোসেনের একমাত্র মেয়ে।
বনপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম জানান, রাতে জোনাইল শিমুলতলা গ্রামের কাছেদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে তার ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা দ্রুত বের হয়ে যান। পরে শিশুটিকে নেওয়া হয়নি দেখে তার মা বারবার ছুটে ঘরে ঢোকার চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে ঘরে ঢুকতে পারেননি। এতে ঘুমিয়ে থাকা শিশু আলিজা খাতুন ঘরেই পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।
টঙ্গীতে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথে চলার অনুরোধ
‘আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবো’