সোশ্যাল ইসলামী ব্যাংকে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পিএম

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিতসোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্যোগে ১৯ ডিসেম্বর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাত। প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে তিন শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানই আমাদের লক্ষ্য। গ্রাহকগণ যেন তাৎক্ষণিক তাদের চাহিদা মোতাবেক সেবা পান সে লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। আমরা লক্ষ্য করছি আমাদের বিভিন্ন শাখায় নগদ টাকা জমার পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। 

আবদুল হান্নান খান বলেন, ব্যাংকের সুশাসনের যে ঘাটতি ছিল তা দূর হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে। তাদের সুযোগ্য নেতৃত্বে সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। তিনি গ্রাহকদের সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার আহবান জানান।

মোঃ নাজমুস সায়াদাত  বলেন, গ্রাহকদের মাঝে যে আস্থার সংকট ছিল তা ইতোমধ্যে কেটে গিয়েছে, গ্রাহকগণ এভাবে আমাদের পাশে থাকলে আমরা তাদের প্রত্যাশিত সেবা দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। 

এম এ মোতালেব সাময়িক সংকটকালীন সময়ে আমাদের সম্মানিত গ্রাহকগণ ধৈর্য্য ধরে আমাদের পাশে ছিলেন। তিনি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের নিশ্চায়তা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত