সাংবাদিকদের দাবি, মর্যাদা এবং অধিকার আদায়ে সোচ্চার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে প্রয়াত চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন দেশ রূপান্তরের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মাসুদ।
সারাদেশের ৩৩ জন সংবাদকর্মীকে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পদকে ভূষিত করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। তরুণ, সাহসী ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ সম্মাননা দেয়া হচ্ছে। এরই মধ্যে তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। তালিকায় রয়েছেন দেশ রূপান্তরের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মাসুদ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ৮ম বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা আগামী ২২ ও ২৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মাননা হস্তান্তর শুরু হয়েছে।
সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর দেশ রূপান্তরকে বলেন, তৃণমূল পর্যায়ের পেশাদার এবং অনুসন্ধানী সাংবাদিকরা এই সম্মাননা গ্রহণের মধ্য দিয়ে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন। দেশ রূপান্তরের মাসুদ বরাবরই তথ্য বহুল অনুসন্ধানী প্রতিবেদন করে থাকেন।
ইতিমধ্যে এ সকল সাংবাদিকদের অনুসন্ধানী ও দায়িত্বশীল প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তাদেরকে মনোনীত করেছেন জুড়ি বোর্ড।
নির্বাচনের তারিখ ও রাজনীতিকদের হতাশা
অপরাধী কিশোর গ্যাং!