চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম

চাঁদপুরের মেঘনা নদীতে কার্গে জাহাজ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তাদের পরিচয়ও জানা যায়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মরদেহগুলোর খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া আরও তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত