সুপার স্পেশালাইজড হাসপাতালে ফের কিডনি প্রতিস্থাপন শুরু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে আবার কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছে। গতকাল সোমবার হাসপাতালের ৩২তম কিডনি প্রতিস্থাপনের মধ্য দিয়ে আবার এই সেবা চালু হলো।

গতকালের কিডনি ট্রান্সপ্ল্যান্টের দাতা নোয়াখালীর বাসিন্দা ৫০ বছরের কোহিনুর বেগম ও কিডনিগ্রহীতা ঢাকার ৪৮ বছর বয়স্ক সাহারা বেগম। কোহিনুর বেগম হলেন সাহারা বেগমের ফুফু। সকাল ৮টায় শুরু হওয়া এ প্রতিস্থাপন কার্যক্রম শেষ হয় বেলা ৩টায়। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের সামগ্রিক ব্যয় ৩ লাখ টাকা। প্রতিবেশী দেশে গিয়ে এই কিডনি প্রতিস্থাপন করতে হলে ব্যয় হবে ন্যূনতম ২৫ লাখ টাকা। কিডনি প্রতিস্থাপন শুরুর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এর আগে সুপার স্পেশালাইজড হাসপাতালে সর্বশেষ ৩১তম কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছিল চলতি বছরের ২৮ জুলাই।

হাসপাতাল থেকে জানানো হয়, কিডনি দাতার সার্জিক্যাল টিমে ছিলেন অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল ইসলাম দিপু, সহকারী অধ্যাপক ডা. মো. ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. আকতার কামাল পারভেজ ও ডা. মো. সুলতান উদ্দিন। কিডনিগ্রহীতার সার্জিক্যাল টিমের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, সহকারী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মাহবুবুল ইসলাম খন্দকার, ডা. শেখ ইমরান মোহাম্মদ ও ডা. মাশরুরা রহমান বর্ষা। পারফিউশন টিমে ছিলেন ডা. মামুন উর রশিদ আল মামুন ও ডা. মো. আশরাফুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত