মেলোবোর্ন টেস্টের আগে মাঠের বাইরের এক ঘটনায় মন জয় করে নিলেন রিশাভ পান্ত। দলীয় অনুশীলন শেষে পান্তের সঙ্গে দেখা করতে এসেছিল বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশু। তাকে দেখে পান্ত কাছে টেনে নেন, আদর করেন এবং ছবিও তোলেন। এই ঘটনায় প্রশংসায় ভাসছেন পান্ত।
আজ মঙ্গলবার সকালে মেলবোর্নে অনুশীলন করেছে ভারতীয় দল। অনুশীলন শেষে পান্ত যখন বের হচ্ছেন, তখন দেখা যায় একটি বাচ্চা ছেলে মায়ের হাত ধরে তার দিকে যাচ্ছে। পান্তকে দেখে বিশেষ চাহিদাসম্পন্ন ওই শিশুটি দৌড়ানোর চেষ্টা করে। পান্তও এগিয়ে আসেন। বাচ্চাটি তার সামনে পৌঁছে পান্তকে জড়িয়ে ধরে। পান্ত তার মাথায় হাত বুলিয়ে দেন।
শিশুটি পান্তকে বলে, ‘তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। এই প্রথম আমি কোনো ক্রিকেটারের এত কাছে আসতে পারলাম।’ সে কথা শুনে হেসে পান্ত বলেন, ‘তোমার সঙ্গে দেখা করে আমিও খুব আনন্দ পেয়েছি। ভালো থেকো। সবসময় আনন্দে থেকো।’ তারপর বাচ্চাটির সঙ্গে ছবিও তোলেন পান্ত। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সবাই পান্তের এই ব্যবহারের প্রশংসা করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম তিন ম্যাচে সেভাবে রান পাননি পান্ত। পাঁচ ইনিংসে ১৯.২০ গড়ে করেছেন মাত্র ৯৬ রান। তবে পার্থে প্রথম ইনিংসে চাপের মধ্যে তার ৩৭ রান ভারতকে ১৫০ রানের স্কোর এনে দিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় ভারত।
মোহামেডান-রহমতগঞ্জের 'ছক্কা', জীবনের হ্যাটট্রিক
একই প্রশ্ন বারবার শুনে চটে গেলেন রোহিত
বিপিএল চ্যাম্পিয়ন পায় ২ কোটি, রাহাত ফতেহ আলী নিলেন ৩.৪০ কোটি