আজ ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ এএম

রাজধানী ঢাকার বাতাস দিন দিন দূষিত হয়ে উঠছে। বিশেষ করে শীত এলেই বাতাসের মান খুবই খারাপ হয়ে যায়। চলতি বছর শীতের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান ছিলে ‘খুবই অস্বাস্থ্যকর’। তবে আজ সকালেও ঢাকার বাতাসে কিছুটা উন্নতি হয়েছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ১৮২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ৯ম স্থানে রয়েছে ঢাকা।

এদিকে আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ২৯৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে ২১৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এই স্কোরকেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এ ছাড়াও তালিকার চতুর্থ‌, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে অবস্থান করছে ভিয়েতনামের রাজধানী হানোই, ঘানার রাজধানী আক্রা, নেপালের রাজধানী কাঠমান্ডু, পাকিস্তানের করাচি ও আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরগুলোর স্কোর যথাক্রমে ২১৭, ২০৪, ১৯২ ও ১৯১। ২০০-এর উপরে বায়ুর মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ আর ২০০-এর নিচের স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এদিকে গ্রাফচার্টে নবম স্থানে অবস্থান করলেও খুব একটা ভালো হয়নি বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান। ১৮২ স্কোরে আজ ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’।

উল্লেখ্য, আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত