স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন সমন্বয়ক তরিকুল ইসলাম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম

সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম উপদেষ্টা মো. তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ দাবি জানান তিনি।

তরিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতা এবং একই সঙ্গে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ের জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে থাকেন? যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তিনি কিভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন? অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত