সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনশেষে পাকিস্তানের চেয়ে ১২৯ রানে পিছিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই টেস্টের প্রথম দিনেই পড়েছে ১৩টি উইকেট, যার সবগুলো শিকার করেছেন পেসাররা। প্রথম ইনিংসে পাকিস্তানকে ২১১ রানে গুটিয়ে দেওয়ার পর ৩ উইকেটে ৮২ রান তুলে থেমেছে প্রোটিয়ারা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের যেকোনো একটিতে জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিশ্চিত হবে প্রোটিয়াদের।
স্বাগতিকদের হয়ে ৪৭ রানে অপরাজিত আছেন এইডেন মার্করাম। তার সঙ্গী ৪ রানে অপরাজিত থাকা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। পাকিস্তানের পেসার খুররম শেহজাদ তৃতীয় ওভারেই ফেরান ২ রান করা টনি ডি জর্জিকে। এর পর ৮ রান করা রায়ান রিকেলটনকেও নিজের শিকার বানান তিনি। ৩ বছর পর টেস্ট খেলতে নেমে ট্রিস্টান স্টাবসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ আব্বাস
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২১১ রানে থামে পাকিস্তান। প্রোটিয়া পেসার ডেন প্যাটারসনের ফাইফার এবং অভিষিক্ত পেসার কোরবিন বোশের চার শিকারে বিপর্যস্ত হয় পাকিস্তান।
৫৬ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। সেখান থেকে ৮১ রানের জুটি গড়ে ধাক্কা সামলান কামরান গুলাম ও মোহাম্মদ রিজওয়ান। দারুণ ফিফটি করেন কামরান। তবে এর পর ড্যান আর করবিনের পেসতোপে আবার মুখ থুবড়ে পড়ে দলটি।
৯ উইকেট নিয়ে চা বিরতিতে যাওয়া পাকিস্তান শেষ সেশনের তৃতীয় বলেই হারায় শেষ উইকেট। ৬১ রানে ৫ শিকার ধরেন ডেন। করবিন ৪ উইকেট নিতে দেন ৬৩ রান। আরেকটি উইকেট নেন মার্কো ইয়ানসেন। কামরান ৭১ বলে করেন ৫৪ রান। এছাড়া আমির জামাল ২৮, রিজওয়ান ২৭ ও সালমান আগা ১৮ রান করেন।
শনের দেড়শ ছুঁই ইনিংসে রান পাহাড়ে জিম্বাবুয়ে
হালান্ডের পেনাল্টি মিস, আবারও পয়েন্ট হারাল ম্যানসিটি