যুবদল নেতা নিহতের ঘটনায় ২০ জনকে আসামি করে হত্যা মামলা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আজ শনিবার উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আয়নাল হক।  

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। 

এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হকের ছেলে। ঘটনার পরপরই নিহতের স্বজন ও দলীয় লোকজন শুক্রবার রাতেই প্রতিপক্ষের দোকানপাট ভাঙচুর ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে।

স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর একটি পক্ষের লোকজন সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়। পরে তার সহযোদ্ধারা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা।

ওসি জিল্লুর রহমান বলেন, ‘যুবদল নেতা নিহতের ঘটনায় তার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছে। এতে ২০ জন এজাহারনামীও আসামিসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত