বাংলাদেশ একাডেমি অব সাইন্স এর উদ্যোগে স্কুল ও কলেজ পর্যায়ের জন্য আয়োজিত বিজ্ঞান প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে বিএএস-ইমেরিটাস অধ্যাপক ড. সুলতান আহমেদ চৌধুরী সাইন্টিফিক ট্যালেন্ট নার্চার ফান্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে নির্বাচিত ১৫২ জন ছাত্রছাত্রীকে সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদ খান এবং বিশেষ অতিথি ছিলেন ড. সুলতান আহমেদ চৌধুরী ফাউন্ডেশন এর চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী। বাংলাদেশ একাডেমী অব সাইন্স (বিএএস)-এর সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অ্যাওয়ার্ড কমিটির আহবায়ক ইমেরিটাস অধ্যাপক ড. এম শমসের আলী এবং বিএএস-এর সেক্রেটারি অধ্যাপক ড. হাছিনা খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. সুলতান আহমেদ চৌধুরী ফাউন্ডেশন- এর পক্ষে আরো উপস্থিত ছিলেন সালমা সামাদ, আরমান ও জনাব সাইফ। ইমেরিটাস অধ্যাপক ড. সুলতান আহমেদ চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ এবং বাংলাদেশ একাডেমি অব সাইন্স এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
