বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে এখন থেকে মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো যাবে। এ জন্য দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে নগদ। ফলে প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ সরাসরি দেশে পরিবারের নগদ ওয়ালেটে পাঠাতে পারবেন।
নগদের নিবন্ধিত গ্রাহকরা এখন যেকোনো সময়ে, যেকোনো জায়গা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তাদের রেমিট্যান্স নগদ ওয়ালেটে গ্রহণ করতে পারবেন। পৃথিবীর বেশির ভাগ শীর্ষ মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে নগদ। বিজ্ঞপ্তি
