যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অস্ত্রসহ আটক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও শীর্ষ ডাকাত আবদুর রহিমকে (৫৫) অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার ছেলে মো. ইমরানকেও (২৪) আটক করা হয়।

গত রবিবার রাত ২টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে সেনাবাহিনীর সিইউএফএল ক্যাম্প প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, খুন, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ সাতটি মামলার আসামি আবদুর রহিম। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একাধিকবার অভিযান পরিচালনা করেও তাকে আটক করতে ব্যর্থ হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বন্দুক, আট রাউন্ড গুলি, চাপাতি, রামদাসহ সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থার গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত